পোষাক কি ও কেন
‘পোষাক’ বলতে সেই বস্তুকে বুঝায় যা লজ্জাস্থান সহ মানুষের দেহকে
আবৃত করে। যাতে সে স্বচ্ছন্দচিত্তে ও স্বাভাবিকভাবে তার কর্তব্য-
কর্মসমূহ সম্পাদন করতে পারে। সেরা সৃষ্টি হিসাবে আল−াহ মানুষের জন্য
সর্বোত্তম পোষাক নির্ধারণ করেছেন এবং এজন্য তিনি স্থায়ী বিধান নাযিল
করেছেন। যেমন তিনি বলেন
‘হে আদম সন্তান! আমরা তোমাদের উপর পোষাক নাযিল করেছি, যা
তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে এবং নাযিল করেছি বেশ-ভূষার উপকরণ
সমূহ। তবে আল−াহভীতির পোষাকই সর্বোত্তম। এটি আল−াহ্র নিদর্শন
সমূহের অন্যতম। যাতে তারা উপদেশ গ্রহণ করে’ (আ‘রাফ-মাক্কী ৭/২৬)।
অত্র আয়াতে পোষাক নাযিলের কারণ ও উদ্দেশ্য বর্ণিত হয়েছে। যেমন
(১) মানুষের জন্য সর্বাবস্থায় পোষাকাবৃত থাকা ওয়াজিব। (২) ‘পোষাক
নাযিল করেছি’ বলার মাধ্যমে পোষাকের উপকরণ নাযিল করেছি বুঝানো
হয়েছে। অর্থাৎ গাছের তুলা এবং গবাদিপশুর লোম ও পশম ইত্যাদি।
(৩) ‘বেশ-ভূষা’ বলে সৌন্দর্যমণ্ডিত পোষাক বুঝানো হয়েছে। (৪)
‘আল−াহভীতির পোষাক’ বলে লজ্জাশীলতা, সৎকর্ম, সচ্চরিত্রতা প্রভৃতিকে
বুঝানো হয়েছে (কুরতুবী)