আধুনিক আরবী সাহিত্য বলতে আমরা আরবী সাহিত্যের আধুনিক যুগকে
বুঝি। প্রাচীন যুগের আরবী সাহিত্য সে কালের যুগমানসের মুখপত্র ছিল।
সে সাহিত্যে সে যুগের মানুষের দৈনন্দিন জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না,
প্রেম-বিরহ, সামাজিক প্রথা, কৃষ্টি ও সংস্কৃতির প্রতিফলন ঘটেছে। ফলে সে
যুগের সাহিত্যের ভাবধারা এযুগের সাহিত্যের ভাবধারা ও প্রকাশভঙ্গীর সঙ্গে
মিল হ’তে পারে না। আর এ অর্থেই আমরা এযুগের রীতিসমৃদ্ধ আরবী
সাহিত্যকে ‘আধুনিক আরবী সাহিত্য’ বলি। এক্ষেত্রে বলা আবশ্যক যে,
ভাষা ও সাহিত্য এক বস্তু না হ’লেও পরস্পর নিরপেক্ষ নহে। তাই
সাহিত্যের অগ্রগতি ও অবনতির সাথে ভাষা অপরিহার্যভাবে জড়িত।
আরবী একটি জীবন্ত ভাষা। একমাত্র এভাষাই তার হাযার বছরের সুপ্রাচীন
ঐতিহ্যের ভিত আজও অটুট রেখেছে। দেড় হাযার বছর পূর্বে আরবী যে
শব্দের যে অর্থ ছিল, আজও সেই শব্দ সেই অর্থেই ব্যবহৃত হয়ে থাকে।
তাই বলে আরবী কোন বন্ধ্যা ভাষা নয়। বরং বিবর্তনশীল জগতের সকল
চাহিদা মিটিয়ে এ ভাষা একটি ক্রমোন্নতিশীল প্রাণবন্ত ভাষা। প্রাক-ইসলামী
যুগ হ’তে শুরু করে এযাবৎকাল পর্যন্ত এ ভাষার ইতিহাসে রচিত হয়েছে
উত্থান-পতনের বহু রোমাঞ্চকর অধ্যায়। পৃথিবীর শ্রেষ্ঠতম দার্শনিক ও
বৈজ্ঞানিক প্রক্রিয়াবলীর সূ²াতিসূ² ধারাসমূহ বুকে নিয়ে এ ভাষা যেমন
একদা সারা বিশ্ব সভ্যতায় নেতৃত্ব দিয়েছে, পরিচিত হয়েছে বিশ্বের প্রায়
সকল সভ্যজাতির ভাষাসমূহের সাথে, তেমনি ইতিহাসের চরমতম
রাজনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে কয়েকশত বৎসরের সঞ্চিত নিজের
সকল অমূল্য রতœভাণ্ডার টাইগ্রিসের উন্মত্ত স্রোতে বিসর্জন দিয়ে সাক্ষাৎ
অবলুপ্তির কিনারে পৌঁছে যাওয়ার মর্মান্তিক অভিজ্ঞতাও এর রয়েছে। আরও
রয়েছে পাশ্চাত্যের খৃষ্টান জগতের সাথে একাধারে প্রায় দু’শ বছর (১০৯৫-
১২৯১ খৃ.) যাবৎ ক্রুসেডের সুদীর্ঘ সামরিক অভিজ্ঞতা। কিন্তু সকল যুগের
সকল অবস্থার সঙ্গে খাপ খাইয়ে সকল চাহিদা মিটিয়ে এ ভাষা আজও নিজ
স্বাতন্ত্র্যে দীপ্যমান। তাই বহু অভিজ্ঞতার চড়াই-উৎরাই পেরিয়ে পূর্ণ-
পরিপক্ক এ ভাষা বর্তমান আধুনিক যুগের চাহিদাসমূহ মিটিয়েও যে তার
১০ আধুনিক আরবী সাহিত্যে তায়মূর পরিবারের অবদান ১০
চিরন্তন স্বাতন্ত্র্যের স্বর্ণালী মর্যাদা সমুন্নত রাখবে- এতে বিস্মিত হবার কিছু
নেই। বরং বলা যেতে পারে যে, অন্যান্য যে কোন ভাষার তুলনায় আরবী
ভাষার বিপুল শব্দভাণ্ডারই (ৎরপয াড়পধনঁষধৎু) তাকে এই স্থায়ী সমৃদ্ধি
উপহার দিয়েছে।১
যুগের দাবী অনুযায়ী বহু বিদেশী শব্দ গ্রহণ করেও এ ভাষা অদ্যাবি