হাসি-কান্নার এ পৃথিবী থেকে কেউ বিদায় হ’তে চায় না। কিন্তু বিদায় হ’তেই হবে। প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এ কথা সবাই বিশ্বাস করি। কিন্তু আমরা সেটা ভুলে যাই। আর তখনই শয়তান আমাদেরকে বিপথে নেয়। তাই নিজের মৃত্যুকে স্মরণ করা এবং অন্যকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া মুমিনের অবশ্য কর্তব্য। স্বয়ং আল্লাহ তার শেষনবীকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
Share:
SKU:SBHFB-45
Category:হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
Tags:N/A
যেমন নিম্নোক্ত হাদীছে বলা হয়েছে।-
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ : جَآءَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا مُحَمَّدُ، عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ، وَأَحْبِبْ مَنْ أَحْبَبْتَ فَإِنَّكَ مَفَارِقُهُ، وَاعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مَجْزِيٌّ بِهِ. ثُمَّ قَالَ : يَا مُحَمَّدُ شَرَفُ الْمُؤْمِنِ قِيَامُ اللَّيْلِ وَعِزُّهُ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِِ، رَوَاهُ الْحَاكِمُ بِإِسْنَادٍ صَحِيْحٍ-অনুবাদ : সাহল বিন সা‘দ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, জিব্রীল এসে রাসূলুল্লাহ (ছাঃ)-কে বললেন, হে মুহাম্মাদ! যতদিন খুশী জীবন যাপন করুন। কিন্তু মনে রাখুন আপনি মৃত্যুবরণ করবেন। যার সাথে খুশী বন্ধুত্ব করুন। কিন্তু মনে রাখুন আপনি তাকে ছেড়ে যাবেন। যা খুশী কাজ করুন। কিন্তু মনে রাখুন আপনি তার ফলাফল পাবেন। জেনে রাখুন, মুমিনের মর্যাদা হ’ল ইবাদতে রাত্রি জাগরণে এবং তার সম্মান হ’ল মানুষের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে[1] অন্যদিকে আল্লাহ সরাসরি স্বীয় নবীকে বলেন, إِنَّكَ مَيِّتٌ وَّإِنَّهُمْ مَيِّتُونَ- ‘নিশ্চয়ই তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে’ (যুমার ৩৯/৩।
বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটিকে আল্লাহ নিজে এবং জিব্রীলকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করা ও স্মরণ করিয়ে দেওয়া দু’টিই মুমিনের জন্য অবশ্য কর্তব্য। কেননা দুনিয়ায় লিপ্ত মানুষ মৃত্যুকে ভুলে যায়। এই ফাঁকে শয়তান তাকে দিয়ে অন্যায় কাজ করিয়ে নেয়। একারণেই রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ- ‘তোমরা স্বাদ বিনষ্টকারী বস্ত্তটির কথা বেশী বেশী অর্থাৎ মৃত্যুকে বেশী বেশী স্মরণ কর। যাতে দুনিয়ার আকর্ষণ হ্রাস পায় এবং আল্লাহর প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। সেই সাথে তার দীদার লাভের জন্য হৃদয় ব্যাকুল হয়ে ওঠে।