এই ফকীরের প্রথম অছিয়ত এই যে, আক্বীদা ও আমলে কিতাব ও সুন্নাতকে অাঁকড়ে ধর এবং এ দু’টির গবেষণায় রত থাক। প্রতিদিন এ দু’টির কিছু অংশ পাঠ কর। যদি পড়ার ক্ষমতা না রাখ, তাহ’লে দু’টি থেকে এক পৃষ্ঠা করে অনুবাদ শ্রবণ কর। আক্বীদার ক্ষেত্রে আহলে সুন্নাতের প্রথম যুগের বিদ্বানগণের মযহাব অবলম্বন কর। সেসব বিষয়ের ব্যাখ্যা ও সূক্ষ্ম অনুসন্ধান থেকে দূরে থাক, যেসব বিষয়ে তাঁরা অনুসন্ধান করেননি। জ্ঞানপূজারীদের ত্রুটিপূর্ণ সন্দেহ সমূহের দিকে ভ্রূক্ষেপ করো না।
Share:
SKU:SBHFB-44
Category:হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
Tags:N/A
১ম অছিয়ত : আক্বীদা ও আমলে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরাএই ফকীরের প্রথম অছিয়ত এই যে, আক্বীদা ও আমলে কিতাব ও সুন্নাতকে অাঁকড়ে ধর এবং এ দু’টির গবেষণায় রত থাক। প্রতিদিন এ দু’টির কিছু অংশ পাঠ কর। যদি পড়ার ক্ষমতা না রাখ, তাহ’লে দু’টি থেকে এক পৃষ্ঠা করে অনুবাদ শ্রবণ কর। আক্বীদার ক্ষেত্রে আহলে সুন্নাতের প্রথম যুগের বিদ্বানগণের মযহাব অবলম্বন কর। সেসব বিষয়ের ব্যাখ্যা ও সূক্ষ্ম অনুসন্ধান থেকে দূরে থাক, যেসব বিষয়ে তাঁরা অনুসন্ধান করেননি। জ্ঞানপূজারীদের ত্রুটিপূর্ণ সন্দেহ সমূহের দিকে ভ্রূক্ষেপ করো না। শাখা-প্রশাখাগত বিষয়ে মুহাদ্দিছ বিদ্বানগণের অনুসরণ করবে। যারা ছিলেন ফিক্বহ ও হাদীছের মধ্যে সমন্বয়কারী। ব্যবহারিক প্রশাখাগত বিষয়গুলিকে সর্বদা কিতাব ও সুন্নাতের সম্মুখে পেশ করবে। যেটি তার অনুকূলে হবে, সেটি গ্রহণ করবে। নইলে পিছনে ফেলে দিবে। উম্মতের জন্য ইজতিহাদী বিষয় সমূহকে কিতাব ও সুন্নাতের সম্মুখে পেশ করা ব্যতীত কোন উপায় নেই। আর যেসব কাটমোল্লা ফক্বীহ (مُقَشِّفَہ فقہاء) একজন আলেমের তাক্বলীদকে দলীল বানিয়ে নিয়েছে এবং সুন্নাতের অনুসন্ধান থেকে বিরত রয়েছে, তাদের কথা শুনবে না এবং তাদের দিকে ফিরেও তাকাবে না। ওদের থেকে দূরে থেকেই আল্লাহর নৈকট্য সন্ধান করবে।