পবিত্র কুরআন মানব জতির হেদায়াতের জন্য আল্লাহ প্রেরিত সর্বশেষ এলাহী গ্রন্থ। যা সত্য ও মিথ্যার মানদন্ড। মানুষ যতদিন কুরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে, ততদিন তারা সুখে-শান্তিতে থাকবে। আর যখনই এথেকে বিচ্যুত হবে, তখনই তারা অশান্তির অগ্নি গহবরে নিক্ষিপ্ত হবে। কুরআনের হেদায়াত অনুযায়ী জীবন পরিচালনার দায়িত্ব যাদের ছিল, সেই মুসলিম উম্মাহ আজ কুরআন থেকে কার্যতঃ মুখ ফিরিয়ে নিয়েছে। মুসলমানদের প্রতিষ্ঠিত রাষ্ট্র সমূহের পৃষ্ঠপোষকতায় বড় বড় বিশ্ববিদ্যালয় চলছে, কিন্তু কোথাও কুরআন গবেষণার যথাযথ ব্যবস্থা নেই। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও পর্যাপ্ত সুযোগ নেই। ফলে জীবনের সামান্য অংশ ব্যতীত মুসলমানের বলতে গেলে সার্বিক জীবনই চলছে নিজেদের মনগড়া বিধান অনুযায়ী। ফলে কুরআন এখন মুমিনদের নিকট বরকত লাভের গ্রন্থ হয়েছে, বিধান গ্রন্থ নয়।
Share:
SKU:SBHFB-28
Category:হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
Tags:N/A
بسم الله الرحمن الرحيم
الحمد لله وحده والصلاة والسلام علي من لا نبي بعده، أما بعد
অনুবাদ : ‘এটি এক কল্যাণময় কিতাব, যা আমরা তোমার প্রতি নাযিল করেছি। যাতে তারা এর আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে’ (ছোয়াদ ৩৮/২৯)।
অত্র আয়াতে আল্লাহ মানুষকে কুরআন গবেষণা ও তার তাৎপর্য অনুধাবনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। একই মর্মে কুরআনে বহু আয়াত এসেছে। যেমন বলা হয়েছে, أَفَلاَ يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلاَفًا كَثِيرًا- ‘তারা কেন কুরআন নিয়ে গবেষণা করে না? যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারু নিকট থেকে আসত, তাহ’লে তারা এর মধ্যে বহু গরমিল দেখতে পেত’ (নিসা ৪/৮২)। যারা কুরআন গবেষণা করেনা, তাদের প্রতি ধমক দিয়ে আল্লাহ বলেন,أَفَلاَ يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا- ‘তবে কি তারা কুরআনকে গভীরভাবে অনুধাবন করে না? নাকি তাদের হৃদয়গুলি তালাবদ্ধ?’ (মুহাম্মাদ ৪৭/২৪)।
‘তাদাববুর’ অর্থ চিন্তা-গবেষণা। এর বিপরীত হ’ল উদাসীনতা ও অজ্ঞতা। যে কোন বিষয়ে চিন্তা-গবেষণা মূল জিনিষ। এটা না থাকলে জ্ঞান সম্পন্ন প্রাণী হিসাবে মানুষের পৃথক কোন মূল্য থাকে না। ‘কুরআন’ আল্লাহর কালাম। যিনি জ্ঞানের আধার। তাঁর অফুরন্ত জ্ঞানের ভান্ডার থেকে কিছু অংশ তিনি বান্দাদের মধ্যে বণ্টন করে দিয়েছেন। মানুষকে কল্যাণের পথে পরিচালনার জন্য তিনি কুরআন নাযিল করেছেন তাদের বোধগম্য ও সহজবোধ্য ভাষায়। কিন্তু অধিকাংশ মানুষ তা অনুধাবন করে না। ফলে তারা শয়তানের কুহকে পড়ে প্রবৃত্তির তাড়নায় চালিত হয়। যারা পাঠ করে, তারা বুঝে না। আবার যারা শিখে, তারা অনুধাবন করে না। অনেকে উল্টা বুঝে মানুষকে বিভ্রান্ত করে। ফলে নিজেরা বঞ্চিত হয়। অন্যকেও বঞ্