আল্লাহ বলেন,قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالاً؟ اَلَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا- ‘বলে দাও, আমরা কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে জানিয়ে দেব?’ ‘তারা হ’ল ঐসব লোক যাদের সকল প্রচেষ্টা পার্থিব জীবনে বিফলে গিয়েছে। অথচ তারা ভেবেছে যে, তারা সৎকর্ম করেছে’ (কাহফ ১৮/১০৩-০৪)।
Share:
SKU:SBHFB-23
Category:হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
Tags:N/A
বিদ‘আতের সংজ্ঞা
আভিধানিক অর্থে, البدعةُ هى كُلُّ ما أحدَثَ على غيرِ مثالٍ سابِقٍ ‘ঐ সকল নতুন সৃষ্টি, যার কোন পূর্ব দৃষ্টান্ত নেই’। শারঈ অর্থে,
‘আল্লাহর নৈকট্য হাছিলের উদ্দেশ্যে ধর্মের নামে নতুন কোন প্রথা চালু করা, যা শরী‘আতের কোন মূলগত বা গুণগত ছহীহ দলীলের উপরে ভিত্তিশীল নয়’[1]পারিভাষিক অর্থে, সুন্নাতের বিপরীত বস্ত্তকে বিদ‘আত বলা হয়’।[1]. সলীম হেলালী জর্ডানী (জন্ম : ১৯৫৭ খৃ.), আল-বিদ‘আহ (আম্মান, আল-মাকতাবাতুল ইসলামিইয়াহ, ১ম সংস্করণ ১৪০৪/১৯৮৪) পৃ. ৬ ; গৃহীত : আবু ইসহাক শাত্বেবী আন্দালুসী (মৃ. ৭৯০ হি.) আল-ই‘তিছাম (বৈরূত : দারুল মা‘রিফাহ) ১/৩৭ পৃ.।