দেহ ও আত্মার সমন্বিত চাহিদার নিয়ন্ত্রিত স্ফুরণকে মূল্যবোধ (Value) বলা হয়। মানুষ ও জীব জগতের কল্যাণ সাধনের মধ্যেই তা প্রতিফলিত হয়। এই কল্যাণ সাধনের মাত্রার উপর মূল্যবোধের মাত্রা নির্ভর করে।
Share:
SKU:SBHFB-11
Category:হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
Tags:N/A
আল্লাহকে চেনার অর্থ আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে যথাযথ জ্ঞান রাখা। আল্লাহকে চোখে দেখা যায় না। তাঁর নিদর্শন সমূহ দেখে তাঁকে চিনতে হয়। যেমন ধোঁয়া দেখে আগুনকে জানতে হয়। প্রত্যেক সৃষ্টিই তার সৃষ্টিকর্তার নিদর্শন। যে বিষয়ে চিন্তা করলে মানুষ তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে। আল্লাহ বলেন,وَفِي الْأَرْضِ آيَاتٌ لِلْمُوقِنِينَ- وَفِي أَنْفُسِكُمْ أَفَلاَ تُبْصِرُونَ؟ ‘আর দৃঢ় বিশ্বাসীদের জন্য পৃথিবীতে রয়েছে নিদর্শন সমূহ’ ‘এবং তোমাদের নিজেদের মধ্যেও। অথচ তোমরা কি তা অনুধাবন করবে না?’ (যারিয়াত ৫১/২০-২১)। তিনি আরও বলেন, وَضَرَبَ لَنَا مَثَلاً وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِ الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ- قُلْ يُحْيِيهَا الَّذِي أَنْشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ- ‘আর সে আমাদের সম্পর্কে নানাবিধ উপমা দেয়। অথচ সে নিজের সৃষ্টি বিষয়ে ভুলে যায়। সে বলে, কে হাড্ডিগুলিকে জীবিত করবে যখন তা পচে-গলে যাবে?’ ‘তুমি বলে দাও, ওগুলিকে তিনিই জীবিত করবেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন। আর তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সম্যক অবহিত’ (ইয়াসীন ৩৬/৭৮-৭৯)। তিনি উদাসীন বান্দাদের প্রতি আহবান জানিয়ে বলেন,وَكَأَيِّنْ مِنْ آيَةٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ- وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللهِ إِلاَّ وَهُمْ مُشْرِكُونَ- ‘নভোমন্ডলে ও ভূমন্ডলে কতই না নিদর্শন সমূহ রয়েছে! তারা এসবের উপর দিয়ে অতিক্রম করে। অথচ সেগুলি তারা এড়িয়ে যায়’। ‘তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে। অথচ সেই সাথে শিরক করে’ (ইউসুফ ১২/১০৫-১০৬)। অতএব আল্লাহর নিদর্শন সমূহ সম্পর্কে বান্দা যত বেশী গবেষণা করবে এবং এ বিষয়ে ছহীহ হাদীছ সমূহে যা বর্ণিত হয়েছে, তার উপর যত বেশী নির্ভরশীল হবে, তার আক্বীদা তত বেশী মযবূত হবে এবং সে তত বেশী আল্লাহর অনুগ্রহ লাভে সক্ষম হবে। সেই সাথে তার মূল্যবোধ সমুন্নত হবে।